হোম > বিনোদন > তারকা সংবাদ

মনোনয়ন না পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন চমক

বিনোদন রিপোর্টার

প্রথম দিকে গ্রিন সিগন্যাল, পেলেও, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেত্রী। এ সময় তিনি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান।

আজ, ২০ এপ্রিল, ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চমক লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন।’

নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে চমক লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

রাজনীতির নতুন এই পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান