হোম > বিনোদন > তারকা সংবাদ

প্রতারণা মামলায় আবারো গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

বিনোদন রিপোর্টার

প্রতারণার মামলায় আদালতের নির্দেশে আবারও গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। পুলিশ জানিয়েছে, তাকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মুরাদ হোসেন বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী আনাননিয়া শবনম গত বছরের ১৩ আগস্ট আদালতে অভিযোগ দায়ের করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন, নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।

মামলার এজাহারে বলা হয়, দুই পরিবারের সম্মতিতে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে নোবেলের ডেমরার বাসায় দেখা করতে গেলে তাকে স্টুডিও কক্ষে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করা হয়। অভিযোগে আরও বলা হয়, এতে বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

এর আগেও নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার আরেক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কারাগারে বিয়ে সম্পন্ন হওয়ার পাঁচ দিন পর তিনি জামিন পান।

শ্যামনগর প্রেসক্লাবের দায়িত্বে সামিউল মনির-আসাদুজ্জামান লিটন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

কবর খুঁড়ে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির ছাত্র

হান্নান মাসুদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

পোশাক শ্রমিকদের পেনশন নিয়ে বড় উদ্যোগ

সারের দাবিতে শৈলকূপায় কৃষকদের সড়ক অবরোধ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা