হোম > বিনোদন > তারকা সংবাদ

‘লাভ জিহাদ’ বিতর্কে যা বললেন আমির খান

বিনোদন রিপোর্টার

তৃতীয়বার বিয়ে করেছেন অভিনেতা আমির খান। তিনি ইসলাম ধর্মাবলম্বী হলে, তাঁর প্রাক্তন ও বর্তমান স্ত্রীদের কেউই সেই ধর্মের মানুষ নন। এই বিষয়টিকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেছেন আমিরকে। আমিরের একাধিক বিয়েকে 'লাভ জিহাদ' বলে আক্রমণ করেছেন নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় ওঠা ‘লাভ জিহাদ’ বিতর্কের জবাব দিলেন বলিউড অভিনেতা আমির খান। তাঁর দাবি, ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো নানা অভিযোগের কোনও ভিত্তি নেই। বরং তাঁর পরিবার বরাবরই বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের উদাহরণ।

রেডিফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, তাঁর বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট হিন্দু নন, তিনি খ্রিষ্টান। পাশাপাশি তাঁর কোনও স্ত্রীই ধর্ম পরিবর্তন করেননি। রীনা দত্ত, কিরণ রাও এবং গৌরী— তিনজনের সঙ্গেই তাঁর বিয়ে হয়েছে সিভিল ম্যারেজ আইনে।

আমিরের কথায়, তাঁর দুই বোনের বিয়ে হিন্দু পরিবারে হয়েছে, মেয়ে ইরা খানও একজন হিন্দুকে বিয়ে করেছেন। আবার তাঁর ভাইপো মনসুর খানের স্ত্রী খ্রিষ্টান। তাই ‘লাভ জিহাদ’-এর অভিযোগকে তিনি ভিত্তিহীন ও হাস্যকর বলে মন্তব্য করেন।

এদিকে, মুম্বইয়ের মেরিনা অ্যাপার্টমেন্টে প্রায় ১০০ কোটি টাকার নতুন ফ্ল্যাট কেনা এবং বড় পারিবারিক কমপ্লেক্স গড়ার জল্পনাও খারিজ করেন আমির। তাঁর কথায়, ভবন পুনর্নির্মাণের সিদ্ধান্তটি আবাসনের সকল সদস্যের যৌথ সিদ্ধান্ত, এটি তাঁর ব্যক্তিগত প্রকল্প নয়।

উল্লেখ্য, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত, পরে তিনি কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলেকে যৌথভাবে বড় করছেন দু'জন। সম্প্রতি বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির, এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয় নানা বিতর্ক, যারই জবাব দিলেন অভিনেতা আমির খান।

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

নরসিংদীতে সড়ক ও জনপথের প্রকৌশলীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বিউবোর চাকরি প্রবিধানমালা পুনর্বিবেচনার দাবি

মাধবপুরে স্ত্রীর আবদার পূরণ করে যুবকের আত্মহত্যা

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

বিদ্যুতের ভৌতিক বিল স্থায়ীভাবে দূর হবে কীভাবে, জানালেন প্রতিমন্ত্রী

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাৎ, পদ হারালেন ইউপি সদস্য

ঢাবি কোষাগারে এলিট গ্রুপের দুই কোটি টাকার অনুদান

ইন্টারনেট-টিভি থেকে দূরে, ১০ সন্তানও কম—নিউইয়র্কের হাসিদিক ইহুদিদের অজানা জীবন

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু