হোম > বিনোদন > তারকা সংবাদ

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিনোদন রিপোর্টার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার, ১৫ আগস্ট, সকাল আনুমানিক ৬টার দিকে তাকে নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকে দেখতে পেয়ে তার বন্ধু-বান্ধবীরা নিচে নামান, এবং কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এক যুবকের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। পরিবারের দাবি, একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থাতেই রিধি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পাওয়া গেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু বা প্ররোচনার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভিডিও কলে থাকা সেই ব্যক্তি ও ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।’

উল্লেখ্য, ছোট পর্দায় মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা রিধিকা রিধি বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিত লাভ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

‘অন্যের অপমান এখন আয়ের মাধ্যম!’

ঢাকাসহ সারাদেশে শিল্পকলার লালন স্মরণোৎসব

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

আইনি জটিলতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন আলভি

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সম্পর্ক স্পষ্ট করলেন কনকচাঁপা

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান

সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

মৃত্যুর মুখ থেকে ফেরার দুঃসহ স্মৃতি জানালেন আমিন খান

পরিচালকের অপেশাদার আচরণ, সিনেমা ছাড়লেন নায়িকা অধরা