হোম > বিনোদন > তারকা সংবাদ

ছেলেকে মারধরের অভিযোগ মনিরা মিঠুর

বিনোদন রিপোর্টার

ছোট ও বড়পর্দার আলোচিত অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাজধানী ঢাকার রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ মনিরা মিঠু। তিনি জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

এদিন দুপুর ৩টা ৪১ মিনিটে ফেসবুকে মনিরা মিঠু একটি গাড়ির ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে গাড়ি ধ্বংস করে। পরে আমার বড় ছেলে উপন্যাস গাড়ি আটকাতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।’

অভিনেত্রী তার পোস্টে হামলাকারীদের গাড়ির নম্বরও উল্লেখ করেছেন। আরও জানিয়েছেন, তার ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করে রাখা হয়েছে। অন্য এক পোস্টে তিনি জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য তুরাগ থানায় যাচ্ছেন তিনি।

এদিকে এ ব্যাপারে মনিরা মিঠু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার বড় ছেলে হামলার কারণে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। মামলা করার জন্য রাজধানী উত্তরার তুরাগ থানায় গিয়েছেন তিনি। সেখানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত