হোম > বিনোদন > তারকা সংবাদ

দোয়া চেয়েছেন দীপা খন্দকার

বিনোদন রিপোর্টার

বর্তমানে নতুন নতুন নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে চমকে দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তবে লাস্যময়ী এই অভিনেত্রীর সময়টা ঠিক ভালো যাচ্ছে না। একের পর এক ছোট খাটো বিপত্তিতে পড়ছেন তিনি। বিষয়গুলো নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

বুধবার, ১৭ জুন, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীপা খন্দকার জানান, ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি।

দীপা লিখেছেন, ‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ, ENT (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।’

অভিনেত্রীর বান্ধবীও পেশায় চিকিৎসক। এমন বৈরী পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা। দীপা লেখেন, ডাক্তার বান্ধবীর পরামর্শে এখন টিটেনাস দিতে যেতে হবে। তোমরা প্লিজ একটু দোয়া করো তো আমার জন‍্য।’

এদিকে দীপা খন্দকার বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং সেরেছেন। ধারাবাহিকটির রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত