হোম > বিনোদন > তারকা সংবাদ

তারকাদের নিয়ে বইমেলায় আসাদ কাজলের কবিবাড়ি

বিনোদন রিপোর্টার

দেশের বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। তার গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচারিত হয় শিল্পসাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি। এটিএন নিউজ অনুষ্ঠানটি পাঁচ বছর ধরে বইমেলার মাসজুড়ে প্রতিদিন নিয়মিত প্রচার করে আসছে। এবারও বইমেলার মাসজুড়ে প্রতিদিন প্রচারিত হবে অনুষ্ঠানটি। যদিও নাম কবিবাড়ি, তবু তারকাবহুল এ অনুষ্ঠানে অতিথি হয়ে এরই মধ্যে এসেছেন দেশের কবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, কণ্ঠশিল্পী, রাজনীতিবিদ, চিত্রনায়ক, নায়িকা, নাট্যব্যক্তিত্বসহ জীবন্ত কিংবদন্তি গুণিজনরা।

আসাদ কাজল বলেন, ‘কবিবাড়িতে যে জন আসে গুণিজন/তারাই দেশের অমূল্য মানবধন।’ এ কথার প্রমাণ পাওয়া যায় আমন্ত্রিত অতিথিদের তালিকায়। এরই মধ্যে কবিবাড়িতে এসেছেন— চিত্রনায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী দিলারা জামান ও চিত্রনায়িকা রোজিনা; সাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনিসুল হক, আসাদ চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, মোহন রায়হান, অসীম সাহা, সেলিনা হোসেন ও সৈয়দ মঞ্জুরুল ইসলাম; সংস্কৃতি ব্যক্তিত্ব ফাতেমা তুজ জোহরা, শেখ সাদী খান, আবুল কাসেম ফজলুল হক, খুরশিদ আলম, আবু সালেহ, মো. আসাদুজ্জামান, রেজাউদ্দিন স্টালিন, অধ্যাপক ড. মো. আজম, হাসান হাফিজ, আবু সাঈদ খান ও জুয়েল আইচ। এছাড়া দেশবরেণ্য শতাধিক তারকা ও গুণিজন এরই মধ্যে এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

আসাদ কাজল বলেন, অনেক দিনের পরিকল্পনা এবং পরিশ্রম দিয়ে কবিবাড়ি দাঁড় করিয়েছি। এটি আমার স্বপ্নের একটি প্রজেক্ট। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারকাবহুল কবিবাড়ি অনুষ্ঠানটি আমি অনেক দূর নিয়ে যেতে চাই। ইতোমধ্যে তারকাসমৃদ্ধ অনুষ্ঠান কবিবাড়ি সাড়া ফেলেছে। প্রচারিত পর্বগুলো আলোচনায় এসেছে। এরই মধ্যে অনুষ্ঠানটির প্রথম পর্ব রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ পর্বের অতিথি সংগীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানটি প্রচার শুরু হয় গতকাল বইমেলা উদ্বোধনের দিন বেলা ২টায়।

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত