হোম > বিনোদন > তারকা সংবাদ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক পাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত ও সংগীতশিল্পী বশির আহমেদ। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দেশের বরেণ্য ব্যক্তিত্বরা।

মনোনীত তালিকায় সাত নম্বরে রয়েছে এ, কে, এম হানিফ (হানিফ সংকেত)-এর নাম। এরপরেই আট নম্বরে রয়েছে উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বশির আহমেদের (মরণোত্তর) নাম।

তালিকায় প্রথমেই রয়েছে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে। এছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানসমূহকেও এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।

দর্শকের ভালোবাসাই আমার জীবনের সেরা প্রাপ্তি : সূচরিতা

‘আসুন দেশটার জন্য সবাই মিলে কিছু করি’

বিশ্বকাপ উন্মাদনায় তারকারা, জানা গেলো কে কোন দলের সমর্থক

মেহজাবীন-মালাইকার প্রিয় দল আর্জেন্টিনা

আমার স্বপ্নের পথে যেতে সহযোগিতা করেছিলেন সুমিতা দিদি : নূতন

‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়ার মুগ্ধতা

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা

জোড়া সুখবর দিলেন শাকিব খান