হোম > বিনোদন > তারকা সংবাদ

তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি : পূর্ণিমা

বিনোদন রিপোর্টার

নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমানে জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন নতুন রূপে মেলে ধরে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন এই তারকা।

অভিনয় দিয়ে নয়, এবার বিশেষ এক মুহূর্তে স্বামীর প্রতি নিজের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন এই অভিনেত্রী।

স্বামী আশফাকুর রহমান রবিনের জন্মদিনে একগুচ্ছ আবেগঘন ছবি শেয়ার করে ক্যাপশনে মনের সবটুকু অনুভূতি দিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘প্রিয় স্বামী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।’

জীবনসঙ্গীর প্রতি নিজের ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করে নায়িকা আরও বলেন, ‘সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি প্রার্থনা করি, এই নতুন বছরটি তোমার জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং তোমার মনের সব ইচ্ছে পূরণ করুক। তোমাকে সবসময় অনেক ভালোবাসি।’

প্রসঙ্গত, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

তবে ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপরই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে।

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব

প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়লেন দেশের তারকারা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি