হোম > বিনোদন > তারকা সংবাদ

‘জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই’

জন্মদিনে ববিতা

বিনোদন রিপোর্টার

আজ বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা ববিতার জন্মদিন। আজ তিনি ৭৪ বছরে পা রাখছেন। ববিতা তাঁর একমাত্র ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করার জন্য গত ২৪ জুলাই কানাডার টরন্টোতে গেছেন। টরন্টোতে আজ অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করে আগামীকাল টরন্টো এয়ারপোর্ট থেকেই ছেলেকে সঙ্গে নিয়ে খান মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সায়েন্টোলজিতে অনুষ্ঠিতব্য ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এ অংশগ্রহণের জন্য রওনা হবেন। আগামী ২ আগস্ট ববিতা এই ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত হবেন।

এদিকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে পরদিন খান মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত স্পেশাল ডিনার পার্টিতেও অংশগ্রহণ করবেন ববিতা। আগামী ৫ আগস্ট তিনি কানাডায় ফিরে যাবেন।

ববিতা বলেন, ‘একজন নায়িকা হিসেবে এই দেশের কোটি কোটি সিনেমাপ্রেমী মানুষের ভালোবাসা পেয়েছি। একমাত্র ছেলে অনিককে মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। এখনো মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছি। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার জীবন প্রাপ্তিতে ও ভালোবাসায় পরিপূর্ণ। আমি দর্শকের প্রতি, আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, চিত্রগ্রাহক (সিনেমাটোগ্রাফার), রূপসজ্জাকর (মেকআপম্যান), সহশিল্পীসহ সবার প্রতি কৃতজ্ঞ। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

এদিকে ববিতার জন্মদিন উপলক্ষে এরই মধ্যে ‘দ্য বেস্ট ২৪’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ববিতাকে নিয়ে জন্মদিনের গান ‘আওয়ার ড্রিম গার্ল’। গানটি লিখেছেন সাংবাদিক ওমর ফারুক, সুর ও সংগীত করেছেন শান সায়েক। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ, শাপলা পাল, শান, রাইসা, জয় ও তানজিন মিথিলা। গত ২২ জুলাই এই গানের মিউজিক ভিডিওতে ববিতা নিজেও অংশগ্রহণ করেন।

চলতি বছরেই ববিতা একুশে পদকে ভূষিত হয়েছেন। এ ছাড়া তিনি ‘হুজ হু’ ও ‘মা পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন এই বছরেই। যে কারণে ববিতা তাঁর জীবনের চলার পথে ২০২৬ সালটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আবার এই বছরেই তিনি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হচ্ছেন।

উল্লেখ্য, বাংলাদেশে একমাত্র ববিতাই অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করেছেন। বহু সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। নিজেও সিনেমা প্রযোজনা করেছেন তিনি। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের ডালাসে ৫ আগস্ট ‘ববিতা ডে’ হিসেবে উদযাপিত হয়ে আসছে।

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

ফিলিস্তিনিদের পাশে ম্যাকলেমোর, মুক্তির লড়াইয়ে দিচ্ছেন ১০ লাখ ডলার

কনকচাঁপার আবেগঘন পোস্টে রাজ্জাকের অজানা গল্প

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

রিমান্ড শেষে কারাগারে ডন

এটার শেষ আমি দেখে ছাড়ব