হোম > বিনোদন > তারকা সংবাদ

গোপনে বিয়ের খবরে যা বললেন পূজা চেরি

বিনোদন রিপোর্টার

গোপনে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। প্রকাশিত এসব সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে পূজা চেরির বিয়ের খবর ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরদিন সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী।

পূজা জানান, গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে জড়িয়ে একাধিক ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। বিয়ের বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম— আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই। বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত।’

তিনি আরও উল্লেখ করেন, ‘কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই— আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে পূজা বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় ঢাকা, রাষ্ট্রদূত তলব

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সুন্দরবনে ৪ জেলে আটক

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সম্মাননা

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

বাশার আল-আসাদের চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

তিন ড্রিমলাইনার লিজ নিতে নতুন করে দরপত্র আহ্বান বিমানের

সরকারের ছয় মাস হতাশা, সংকট আর ব্যর্থতার: জামায়াত

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে আবদুল এল সাইদ