হোম > বিনোদন > চলচ্চিত্র

ভয়ংকর তুর্কি সিনেমা ‘সিজ্জিন ৯’ আসছে বাংলাদেশে

বিনোদন রিপোর্টার

১৫ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে তুর্কি সিনেমা ‘সিজ্জিন ৯’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। তুরস্কের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘সিজ্জিন’ সিরিজের নবম কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন আলপার মেস্তচি, যিনি তুর্কি জ্বিন, কালোজাদু ও অতিপ্রাকৃত হরর নিয়ে কাজ করার জন্য পরিচিত। সিজ্জিন সিরিজটি তুর্কি হররের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। রেডিট ও হরর কমিউনিটিগুলোতে অনেক দর্শক এটিকে ‘খুব ভয়ংকর’ ও ‘ডার্ক’ হরর সিরিজ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে জ্বিন, কালোজাদু ও বাস্তবধর্মী পরিবেশের কারণে সিরিজটি আন্তর্জাতিক হরর ভক্তদের কাছেও জনপ্রিয়।

‘সিজ্জিন ৯’ সিনেমার কাহিনী একটি অন্ধকার, প্রাচীন অভিশাপকে কেন্দ্র করে নির্মিত, যা একটি রহস্যময় মৃত্যুর পর পুনরায় আবির্ভূত হয় এবং একটি পরিবারের বংশধারাকে প্রভাবিত করে। গল্পে দেখা যায়, এক মা নিজের সন্তানকে রক্ষা করতে একটি প্রাচীন ও নিষিদ্ধ কালোজাদুর আশ্রয় নেয়। কিন্তু সেই জাদুর সঙ্গে বহু বছর আগের এক ভয়ংকর হত্যাকাণ্ডের রহস্য জড়িয়ে গিয়ে ভয়াবহ অভিশাপের সূচনা হয়। মূল চরিত্র কেমাল সারা জীবন বাবাকে না দেখেই বড় হয়। পরে সে তার বাবার পুরোনো বাড়িতে ফিরে এলে সেখানে লুকিয়ে থাকা ভয়ংকর পারিবারিক অভিশাপ ও অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হয়। এরপর শুরু হয় জ্বিন, অভিশাপ ও রক্তাক্ত ঘটনার ভয়াবহ অধ্যায়।

সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০১৪ সালে। পরিচালক আলপার মেস্তচি এর আগে ‘ডেইব’ সিরিজ দিয়ে পরিচিতি পেলেও ‘সিজ্জিন’ তাকে আরও বড় পর্যায়ে নিয়ে যায়। এই সিরিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পশ্চিমা জাম্প-স্কেয়ার হররের বদলে তুর্কি ও ইসলামিক লোকবিশ্বাসকে ব্যবহার করে ভয় তৈরি করে। এখানে জ্বিন, রুকইয়া, কালোজাদু, কবর, পারিবারিক গোপন পাপ এসব বিষয়কে খুব বাস্তবধর্মীভাবে দেখানো হয়।

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহকে ঘিরে এত আগ্রহ কেন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

সালমান শাহ ভক্তদের উন্মাদনা নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

এক স্রষ্টায় বিশ্বাসীদের জন্য ‘বন্দে মাতরম’ পাঠ অস্বস্তিকর: শর্মিলা ঠাকুর