হোম > বিনোদন > চলচ্চিত্র

কোটির ঘরে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন রিপোর্টার

প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। একঝাঁক পরিচিত মুখ ও চমৎকার গল্পের সমন্বয়ে নির্মিত এই সিনেমাটির সন্তোষজনক আয়ই এর সাফল্যের বড় প্রমাণ।

বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনেও সিনেমাটি তার আয় ধরে রেখেছে। ওইদিন সিনেমাটি ২২ লাখ ৩৩ হাজার টাকা আয় করেছে, যার ফলে ছয় দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকায়।

ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট ২৯টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ২৫টি শো-ই ছিল হাউসফুল, যা প্রমাণ করে এক অপ্রতিরোধ্য যাত্রায় ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির প্রথম দিন থেকেই আয়ের এই ধারাবাহিকতা বজায় ছিল।

প্রথম দিনে ১৮.৫৪ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা আয় করে সিনেমাটি। এরপর চতুর্থ দিনে ২৮.১৮ লাখ এবং পঞ্চম দিনে ২৪.৩৫ লাখ টাকা সংগ্রহের মাধ্যমে এটি বক্স অফিসে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয়।

নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি নন্দিত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক ফুটে উঠেছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় তারকা। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ফলে ‘বনলতা এক্সপ্রেস’ বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দর্শকদের মতে, অ্যাকশন ঘরানার বাইরেও সব ধরনের রুচিশীল সিনেমার প্রয়োজনীয়তা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে রয়েছে, যার প্রমাণ দিচ্ছে এই সিনেমাটি।

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহকে ঘিরে এত আগ্রহ কেন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

সালমান শাহ ভক্তদের উন্মাদনা নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

এক স্রষ্টায় বিশ্বাসীদের জন্য ‘বন্দে মাতরম’ পাঠ অস্বস্তিকর: শর্মিলা ঠাকুর