হোম > বিনোদন > চলচ্চিত্র

শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই

বিনোদন রিপোর্টার

দেশের অন্যতম মিউজিশিয়ান তথা দরাজ কণ্ঠের জনপ্রিয় শিল্পী পান্থ কানাই। যাকে এবার দেখা যাবে দেশের প্রধান নায়ক শাকিব খানের সহশিল্পী হিসেবে।

জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে তাদের এই পর্দা ভাগের ঘটনাটি ঘটতে যাচ্ছে। অভিনয়ের বিষয়টি পান্থ কানাই নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন এই কণ্ঠশিল্পী।

এদিকে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে।

এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী। ছবিটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। গত শনিবার শাকিব খানের জন্মদিনে মুক্তি পেয়েছে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক, যেখানে আবারও নতুন রূপে হাজির হয়েছেন শাকিব।

পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে পা ছড়িয়ে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’।

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহকে ঘিরে এত আগ্রহ কেন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

সালমান শাহ ভক্তদের উন্মাদনা নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

এক স্রষ্টায় বিশ্বাসীদের জন্য ‘বন্দে মাতরম’ পাঠ অস্বস্তিকর: শর্মিলা ঠাকুর