হোম > বিনোদন > চলচ্চিত্র

এসি নষ্ট থাকায় ‘প্রিন্স’ সিনেমার দর্শকদের টাকা ফেরত

বিনোদন রিপোর্টার

সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি প্রদর্শন করতে পারেনি দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে ক্ষুব্ধ দর্শকরা কয়েকটি হলে ভাঙচুর করেছে।

এর মাঝেই নতুন তথ্য দিয়েছেন ছবিটির পরিচালক আবু হায়াত মামুদ। তিনি জানান, কিছু প্রেক্ষাগৃহে এসি বিকল থাকায় দর্শকদের স্বস্তির কথা চিন্তা করে প্রদর্শনী নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে ‘প্রিন্স’ প্রদর্শন না করেই দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

আজ, ২৬ মার্চ, দুপুরে আবু হায়াত মামুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘স্টার_সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, ধানমন্ডি শাখার ১টা ৫০ মিনিটের হাউজফুল শোয়ের টিকিট ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওনাদের এসি নষ্ট। আজকেতো ঠিক হবে না, কালও ঠিক হবে কি না জানে না। এটা শুধু প্রিন্স’র সাথেই সম্ভব। আপনারাই বলুন। আর কি বাকি আছে একটা সিনেমাকে ধ্বংস করার।’

এদিকে পবিত্র ঈদুল ফিতরের দিনই স্টার সিনেপ্লেক্সে মুক্তির কথা থাকলেও ডিসিপি-সংক্রান্ত জটিলতার জন্য সিনেমাটি বিলম্বে মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।

‘প্রিন্স’ সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।

শিশু ও নারী নির্যাতন নিয়ে চলচ্চিত্র ‘চকোলেট’

ঈদে মুক্তির মিছিলে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

কাব্যিক রূপক ও রহস্যে ঘেরা ‘বনলতা সেন’-এর টিজার

সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও আসছে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

বিনামূল্যে বড়পর্দায় সালমান-শাবনূরের সিনেমা

নান্দনিক পোস্টারে চমক দেখাল ‘বনলতা সেন’

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’

শ্রমজীবী নারীর সংগ্রাম নিয়ে মঞ্চে ‘রাইজ অ্যান্ড শাইন’

শিশুদের রহস্য আর সাহসিকতার গল্পে ‘গুপ্তধনের খোঁজে’

প্রকাশ্যে শাকিবের ‘পিরিতি’