হোম > বিনোদন > চলচ্চিত্র

প্রথমবারের মতো সিনেমায় রিচি

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও এক সময়ের শীর্ষ অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। তার সাবলীল অভিনয় আজও দর্শকদের মনে সমানভাবে আলোড়ন সৃষ্টি করে।

জীবনের প্রয়োজনে স্বামীর কর্মস্থল যুক্তরাষ্ট্রে মাঝেমধ্যে অবস্থান করলেও বছরের বেশিরভাগ সময় দুই সন্তানকে নিয়ে ঢাকাতেই থাকেন রিচি। সেখানে সন্তানদের পড়াশোনা ও নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি ভালো গল্পের নাটকেও কাজ করছেন তিনি। তবে এবার নাটকের গণ্ডি পেরিয়ে অভিনয়ের জীবনে নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী—প্রথমবারের মতো অভিনয় করেছেন সিনেমায়।

চলচ্চিত্রটির নাম ‘রবি ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা রাজীব সালেহীন। নির্মাতার মানসম্মত কাজের কারণে দর্শকদের তার প্রতি আলাদা এক আস্থা রয়েছে। ফলে জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের প্রথম সিনেমা দেখার জন্য ভক্ত ও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমার বিষয়ে আপাতত গোপনীয়তা রক্ষা করা হলেও প্রথম চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘হ্যাঁ, “রবি ইন ঢাকা” সিনেমাটিতে আমি অভিনয় করেছি। তবে এখনই আমার চরিত্র কিংবা সিনেমা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। খুব শিগগিরই সিনেমার পুরো টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে, সেই পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে হবে।’

নাটকে অভিনয় অব্যাহত রাখা প্রসঙ্গে রিচি জানান, গল্প ও চরিত্র পছন্দ হলে তিনি নিয়মিতই কাজ করতে চান। সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার অন্যনাম তুমি’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছেন তিনি।

রিচি আরও বলেন, ‘পেশাগতভাবে আমি এখনও একজন অভিনেত্রী। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি ও স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভক্ত-দর্শকদের সবসময় আবদার থাকে আমি যেন নাটকে নিয়মিত থাকি। তাই ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সম্প্রতি একটি রিয়েলিটি শো-তে নতুন নায়ক-নায়িকা খোঁজার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিচি সোলায়মান। তিন সদস্যের বিচারক প্যানেলে থেকে তরুণ প্রতিভাদের মূল্যায়নে ভূমিকা রাখেন তিনি।

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

মরিচঝাঁপির রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘আন্ধার’-এর মুক্তির আগেই নতুন সিনেমায় চঞ্চল, তুষি ও সিয়াম

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার