হোম > বিনোদন > চলচ্চিত্র

বাংলাদেশে নতুন ‘সুপারগার্ল’

বিনোদন রিপোর্টার

৪২ বছর আগে প্রথম বড় পর্দায় এসেছিল অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্টি করা চরিত্রটি। অর্থাৎ ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। তবে মুক্তির পর এটি বক্স অফিসে সফল হয়নি এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। সেই ব্যর্থতা নারী সুপারহিরোদের সিনেমার ভবিষ্যৎ একরকম অন্ধকারেই ঠেলে দিয়েছিল। তবে দেরিতে হলেও আশার আলো জেগে উঠেছে আবার। পর্দায় আসছে নতুন ‘সুপারগার্ল’।

২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের এই সিনেমা। ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি অ্যালকক, ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট ও জেসন মোমোয়া। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। আন্তর্জাতিক মুক্তির দিনেই ‘সুপারগার্ল’ মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে।

২০২৫ সালে জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমায় তাকে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ওইটুকু সময়েই দর্শকের মনে দাগ কেটেছেন সুপারগার্ল। এবার সুপারগার্ল হিসেবে পর্দায় আসছেন মিলি অ্যালকক। ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে কিশোরী টারগারিয়েন চরিত্রে অভিনয় করে যিনি আগেই নজর কেড়েছেন। তবে এবার জেমস গান পরিচালনার দায়িত্বে নেই। ক্যামেরার পেছনে আছেন ক্রেইগ গিলেস্পি, যিনি এর আগে ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’র মতো আলোচিত সিনেমা বানিয়েছেন। মিলি অ্যালককের আগে অনেকের কাছেই সুপারগার্ল মানে ছিলেন টিভি সিরিজের অভিনেত্রী মেলিসা বেনয়েস্ট। তবে পুরোনো ভক্তদের মনে থাকার কথা, আশির দশকের শুরুতে যখন সুপারম্যান ফ্র্যাঞ্চাইজি পড়তির দিকে, তখন এই সুপারগার্লকে দিয়েই নতুন হাওয়া লাগানোর চেষ্টা করা হয়েছিল।

এ সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন কারা জোর-এল (সুপারগার্ল)। পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী শৈশব তার ছিলো না। তিনি ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বড় হয়েছেন এবং নিজের চারপাশের মানুষের মৃত্যু দেখেছেন। ফলে তার চরিত্র অনেক বেশি কঠোর, ক্ষতবিক্ষত ও বাস্তববাদী। গল্পে কারা তার কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশে ভ্রমণ করতে গিয়ে রুথি নামের এক কিশোরীর সঙ্গে পরিচিত হন। রুথির পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এক দস্যু নেতা। এরপর সুপারগার্ল ও রুথি প্রতিশোধ এবং ন্যায়বিচারের সন্ধানে এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে বের হয়। ভক্তদের সবচেয়ে বেশি আগ্রহের একটি কারণ হলো লোবো চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক। এই মহাকাশ-ভাড়াটে শিকারি চরিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া।

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন