হোম > বিনোদন > চলচ্চিত্র

যুক্তরাষ্ট্রের উৎসবে পুরস্কৃত বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘রেশমা’

বিনোদন রিপোর্টার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে ‘কানেক্টহার ফিল্ম ফেস্টিভালে’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘রেশমা : আ স্ট্রাগল ফর আইডেনটিটি’। প্রামাণ্যচিত্রটি ‘উইমেন অ্যান্ড ওয়ার্ক’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।

গত ১ ও ২ মে অস্টিনের স্ট্রিট থিয়েটারে দুদিনব্যাপী হয় এই উৎসব। সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা সুরাইয়া তাছনিন সাথী বলেন, 'আমি ভাষা হারিয়ে ফেলেছি। ‘কানেক্টহার’ ফেলোশিপের ফিল্ম ক্লাসে প্রথম যখন সিনেমা তৈরির পাঠ নিচ্ছিলাম, তখন ভাবিনি প্রথম সিনেমাতেই এমন অর্জন আসবে। এই ফেলোশিপ এবং দীর্ঘ এক বছরের সাধনা আজ সার্থক হলো। আমার মেন্টর নভেরা হাসান নিক্কণ এবং আমার মা কহিনুর বেগমের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।'

এই অর্জনের মাধ্যমে সাথী ২,৫০০ মার্কিন ডলার প্রাইজ মানি ও একটি স্কলারশিপ লাভ করেছেন। ‘রেশমা : আ স্ট্রাগল ফর আইডেনটিটি’ প্রামাণ্যচিত্রটি সুরাইয়া ফারহানা রেশমার বাস্তব জীবনের সংগ্রাম ও আত্মপরিচয়ের লড়াই ঘিরে নির্মিত হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মিঠুন বর্মন ও মারুফ ভুঁইয়া। প্রডাকশন টিমে কাজ করেছেন আবু বকর সিদ্দিক (শুভ আকন্দ), আপন, আরিফ, সুস্মি সরকার ও অর্ঘ্য রায়। কারিগরি সহায়তায় ছিল ধ্রুপদ কমিউনিকেশন।

এটি সাথীর নির্মিত প্রথম চলচ্চিত্র। কানেক্টহার-এর বিশেষ ফেলোশিপভিত্তিক ফিল্ম ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তিনি চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক প্রশিক্ষণ নেন। প্রায় বছরব্যাপী গবেষণা ও পরিশ্রমের মধ্য দিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহকে ঘিরে এত আগ্রহ কেন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

সালমান শাহ ভক্তদের উন্মাদনা নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

এক স্রষ্টায় বিশ্বাসীদের জন্য ‘বন্দে মাতরম’ পাঠ অস্বস্তিকর: শর্মিলা ঠাকুর