হোম > বিনোদন > চলচ্চিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

বিনোদন রিপোর্টার

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষিত তালিকা নিয়ে বিতর্কের পর তা পর্যালোচনা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (২ জুন) প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা এবং সেরা চিত্রনাট্য বিভাগে পরিবর্তন আনা হয়েছে।

জানুয়ারির প্রজ্ঞাপনে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছিল। তবে নীতিমালায় আজীবন সম্মাননার ক্ষেত্রে জীবিত ব্যক্তিদের বিবেচনার কথা উল্লেখ থাকলেও প্রজ্ঞাপন প্রকাশের আগেই দুজনই প্রয়াত হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।

জানা যায়, গত ২৯ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল প্রকাশের পর কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ উপেক্ষিত হওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগ ঘিরে প্রশ্ন তৈরি হলে মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনায় নেয়। মার্চে জুরিবোর্ড সদস্যদের সঙ্গে মতামত নিয়ে রিভিউ প্রক্রিয়া শুরু হয়।

প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক ও নির্মাতা আবদুল লতিফ বাচ্চুকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে।

পাশাপাশি আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন অভিনয়শিল্পী শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।

এছাড়া সেরা চিত্রনাট্য বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। আগে ‘রক্তজবা’ সিনেমার জন্য নিয়ামুল মুক্তাকে সেরা চিত্রনাট্যকার হিসেবে ঘোষণা করা হলেও পর্যালোচনায় জানা যায় তিনি সিনেমাটির চিত্রনাট্য রচনা করেননি। সংশোধিত প্রজ্ঞাপনে এ বিভাগে তাসনীমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে ‘সাঁকোটা দুলছে’র অর্জন

৭টায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

ঈদের কোন সিনেমার কত আয়

সিয়াম-বুবলীর ‘জংলি’ ওটিটিতে

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’

এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি: আবদুল আজিজ

শিশু ও নারী নির্যাতন নিয়ে চলচ্চিত্র ‘চকোলেট’

ঈদে মুক্তির মিছিলে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’