হোম > বিনোদন > চলচ্চিত্র

সমালোচকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন শাকিব খান

বিনোদন রিপোর্টার

মুক্তির প্রথম সপ্তাহ শেষে গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা সেন্টারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে প্রথমবারের মতো সিনেমার প্রচারে এসে রকস্টার সিনেমার হিরো শাকিব খান সমালোচকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘রকস্টার’ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই একটি নির্দিষ্ট মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র এবং উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা।

সিনেমার ভালো দিকগুলো সম্পূর্ণ আড়াল করে শুধু নেতিবাচক রিভিউগুলো কেটে কেটে ছড়িয়ে দেওয়া হতে থাকে প্রথম দিন থেকেই। এমনকি বগুড়ার এক নামি প্রেক্ষাগৃহের মালিকের আক্ষেপমাখা মন্তব্যকেও ভিন্নভাবে টুইস্ট করার অপচেষ্টা চালানো হয়। এই পুরো বিষয়টি নিয়ে উত্তরার সিনেপ্লেক্সে মুখ খোলেন শাকিব খান। চক্রান্তকারীদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে শাকিব খানের প্রশ্ন— ‘একটা সিনেমায় পজিটিভ-নেগেটিভ রিভিউ হয়। কেটে কেটে শুধু নেগেটিভ রিভিউ প্রচার করল প্রথম দিন— এ ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সানমোশন পিকচার্সের প্রতি? না রুশোর প্রতি? না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি?’

শাকিব খান স্পষ্ট করেই বলেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। নতুন ধারার গল্প নিয়ে সিনেমা যখনই এগিয়ে যেতে চায়, তখনই তারা টেনে পেছনে নামানোর চেষ্টা করে। তারা চায় দর্শক চেনা ছকের মর্টারগান বা মেশিন গান-এর মারামারিতেই আটকে থাকুক। তবে এই ধরনেরর বক্স অফিস পলিটিকসকে ক্যারিয়ারের অংশ হিসেবেই দেখছেন ২৭ বছর ধরে ইন্ডাস্ট্রির চূড়ায় থাকা এই তারকা।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাহাড়ের চূড়ায় উঠতে যেমন লড়াই করতে হয়, সেখানে টিকে থাকতে গেলেও সমপরিমাণ স্ট্রাগল করতে হয়। সাময়িকভাবে ইউটিউবাররা ভিউয়ের আশায় নেতিবাচক কন্টেন্ট ছড়ালেও, দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক ফেরার মাধ্যমে প্রমাণ হয়েছে যে—দিন শেষে সত্যেরই জয় হয়।

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন