ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র তারকা রাসেল ব্র্যান্ড।
৫১ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ছিল।
১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয় নারীর সঙ্গে সংঘটিত ঘটনার ভিত্তিতে এসব অভিযোগ আনা হয়।
আইন অনুযায়ী, ওই নারীদের পরিচয় আজীবন গোপন রাখার অধিকার রয়েছে।
রায় ঘোষণার পর বিচারক জানিয়েছেন, ব্র্যান্ডকে নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড দেওয়া হবে। বর্তমানে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে।