হোম > বিনোদন > চলচ্চিত্র

বাংলাদেশের পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট’

বিনোদন রিপোর্টার

দর্শকদের জন্য আবারও সুখবর নিয়ে এসেছে ওয়ার্নার ব্রাদার্স। জনপ্রিয় গেম সিরিজ ‘মর্টাল কম্ব্যাট’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘মর্টাল কম্ব্যাট ২’ আসছে পর্দায়।

৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে প্রতীক্ষিত এই অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা। ২০২১ সালের জনপ্রিয় রিবুট চলচ্চিত্র মর্টাল কম্ব্যাট-এর সরাসরি সিক্যুয়েল এটি। আগের সিনেমার পরিচালক সাইমন ম্যাকোয়েড এই সিনেমাটিও পরিচালনা করেছেন। অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেন প্রমুখ।

সিনেমাটি পৃথিবী-রাজ্য এবং এর রক্ষকদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শাও কানের অন্ধকার শাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত ও রক্তাক্ত লড়াইয়ের ওপর ভিত্তি করে নির্মিত। এই পর্বে প্রথম সিনেমার চ্যাম্পিয়নরা, এবার জনি কেজসহ মিলে আউটার ওয়ার্ল্ডের সম্রাট শাও কানের অন্ধকার বাহিনীর মুখোমুখি হবে। পৃথিবী-রাজ্য রক্ষার জন্য এটি হবে একটি চরম ও রক্তক্ষয়ী টুর্নামেন্ট।

গল্পে দেখা যাবে, আর্থারিয়াম-এর চ্যাম্পিয়নরা একসঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে নতুনভাবে যোগ দেয় জনি কেজ। কিন্তু পরিস্থিতি সহজ না। আউট ওয়ার্ল্ডের ভয়ংকর সম্রাট শাও কান ক্ষমতায় উঠে আসে। তার শক্তি এতটাই ভয়ংকর যে পুরো আর্থারিয়াম ধ্বংসের মুখে পড়ে। চ্যাম্পিয়ানদের নিজেদের মধ্যেই লড়াই করতে বাধ্য করা হতে পারে। এটা হতে পারে মর্টাল কম্ব্যাট টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, অথবা শাও কান তাদের মধ্যে বিভাজন তৈরি করে দুর্বল করার চেষ্টা করতে পারে। অর্থাৎ, শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজেদের মধ্যেও সংঘর্ষ দেখা যাবে। মূল সমস্যা হলো শাও কান। তার উত্থান মানেই আর্থারিয়াম-এর অস্তিত্ব হুমকির মুখে। যদি তাকে থামানো না যায়, পৃথিবী আউটওয়ার্ল্ড-এর দখলে চলে যাবে।

সিনেমাটি নিয়ে আশাবাদী হওয়ার মতো বিষয় হলো, মর্টাল কম্ব্যাট গেম সিরিজের বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত রয়েছে। যার ফলে আগে থেকেই বড় দর্শক গোষ্ঠী তৈরি ছিল। তাছাড়া ২০২১ সালের সিনেমাটি প্রত্যাশার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছিল।

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন