হোম > বিনোদন > চলচ্চিত্র

ছয় বছরের প্রস্তুতি শেষে শুরু হলো নুহাশের সিনেমা

বিনোদন রিপোর্টার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও হরর সিরিজ নির্মাণ করে চমকে দিয়েছেন নুহাশ হুমায়ূন। তার কাছ থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা আশা করে দর্শক। এদিকে নুহাশও কাজ করছেন তার সিনেমা মুভিং বাংলাদেশ নিয়ে। কখনো চিত্রনাট্য, কখনো প্রি-প্রোডাকশন, আবার কখনো বাজেট সংগ্রহে ব্যস্ত সময় পার করেছেন। ফলে শুটিং শুরু করা হয়নি।

এপ্রিলের শুরুতেই জানিয়েছিলেন, এ মাসে শুটিং শুরু হবে। অবশেষে শুরু হলো শুটিং। জানা গেছে, ঢাকার প্রায় ২০টি লোকেশনে হবে সিনেমার শুটিং। নুহাশ হুমায়ূনের কাজগুলো তাকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পরিচিতি দিয়েছে। চলচ্চিত্র নির্মাণে তিনি কোনো তাড়াহুড়া করেননি।

নুহাশ জানান, তিনি পাঁচ-ছয় বছর সময় নিচ্ছেন কেবল নিজের মতো করে সিনেমা বানানোর জন্য। চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন, বাজেটের জন্য ঘুরেছেন। তিনি বলেন, ‘চাইলে দ্রুত কাজ করা যেত, সেটা চাইনি। প্রথম সিনেমায় নিজের মতো সময় নিয়েছি। যেখানে যতটা দরকার ছিল, সেভাবে কাজ এগিয়ে নিয়েছি। এজন্য পুরো টিমের সহযোগিতা ছিল। এখন কাজটা পরিকল্পনামতো পর্দায় তুলে ধরতে চাই।’ নুহাশ তার গল্পে নিয়ে আসছেন একজন বাইক রাইডারের সংগ্রাম। তবে কাস্টিং নিয়ে এখনো কিছু জানাননি নুহাশ হুমায়ূন।

তিনি জানান, পরে আরো সময় নিয়ে ও আড়ম্বরের সঙ্গে তারা প্রকাশ করবেন কাস্টের বিস্তারিত। নুহাশ বলেন, ‘তবে এটুকু বলব, কোনো তারকা নন, আমাদের সিনেমার প্রধান চরিত্র নতুন মুখ। আমরা দীর্ঘ সময় ধরে সিনেমার সঙ্গে যায়, এমন চরিত্র খুঁজছিলাম। অনেকবার আমরা অডিশন নিয়েছি। সময় নিয়েই চরিত্রের সঙ্গে যায়, এমন কাউকে বেছে নিয়েছি।’

শুধু শুটিং শুরু করলেন নুহাশ। তিনি জানান, মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে। পরে টানা সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ করতে চান তিনি। সিনেমাটির সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। মুভিং বাংলাদেশের চিত্রনাট্য বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসব থেকে তহবিল পেয়েছে। একই সঙ্গে পেয়েছে আন্তর্জাতিক প্রযোজক।

সিনেমাটি ২০২১ সালে প্রথম তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল পায়। এরপর সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকে ২৫ লাখ টাকা পেয়েছে। এখানেই শেষ নয়। টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নানা সহযোগিতা পেয়েছে।

বিদেশে তৈরি হচ্ছে বাংলা সিনেমার বাজার

৩ কোটির ঘরে ‘বনলতা এক্সপ্রেস’

নূরের সংগ্রাম থেকে ‘দম’-এর গল্প

আবার ইউরোপের পথে ‘দেলুপি’

জেফার-প্রীতমের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’

শাকিব খানের ‘প্রিন্স’ নষ্ট হওয়ার কারণ জানালেন সুমন

তানজিকা আমিনের দুই সিনেমা

ফিল্ম আর্কাইভের আয়োজনে মাসব্যাপী ফ্রি চলচ্চিত্র উৎসব