হোম > বিনোদন > চলচ্চিত্র

প্রকাশ্যে শাকিবের ‘পিরিতি’

বিনোদন রিপোর্টার

আসন্ন কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার প্রথম গান প্রকাশ্যে এসেছে। গানের নাম ‘পিরিতি’। গত মঙ্গলবার রাত থেকে কয়েকটি প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পান্থ কানাই। গানটির দৃশ্যধারণ করা হয়েছে কারাগারে। গানের দৃশ্যে আছেন পান্থ কানাই নিজেও, পাশাপাশি শাকিব খানকে দেখা গেছে বিধ্বস্ত অবস্থায়। ভিডিওতে কারাগারের ভেতরে ছটফট করতেও দেখা গেছে অভিনেতাকে।

গানটি প্রকাশ করে ক্যাপশন লেখা হয়েছে, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা’। ‘পিরিতি’ গানটি লিখেছেন হাসান রোবায়েত আর সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। এক রকস্টারের উত্থান-পতনের গল্প নিয়ে গেল সপ্তাহে প্রকাশ্যে এসেছিল ‘রকস্টার’-এর টিজার। এক মিনিট ২০ সেকেন্ডের ওই টিজারে শাকিব খানকে দেখা গেছে ভিন্ন এক রূপে। মেদ ঝরিয়ে, চুলের নতুন স্টাইলে ও পোশাকে একজন রক সংগীতশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা উঠে এসেছে। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

এর আগে সিনেমাটি নিয়ে কথা হয় সামিউলের সঙ্গে। তিনি বলেন, রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার প্রথম ধাপের দৃশ্যধারণ হয়েছে মালয়েশিয়ায়। সিনেমায় শাকিব খানকে দেখা যাবে রক মিউজিশিয়ান হিসেবে, যিনি নিজে গান লেখেন, সুর করেন এবং গান করেন। তার জীবনের বিভিন্ন ঘটনায় এগিয়ে যাবে সিনেমাটি।

সামিউল বলেন, সিনেমায় শাকিবের বিপরীতে প্রধান চরিত্রে আছেন সাবিলা নূর। আরো আছেন তানজিয়া জামান মিথিলা। সিনেমাটি প্রযোজনা করেছে সান কমিউনিকেশন।

‘রকস্টার’-এর স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে চরকি। সিনেমাটির অফিসিয়াল মিউজিক পার্টনার হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ‘রকস্টার’ সিনেমার সব গান প্রকাশ হবে এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহকে ঘিরে এত আগ্রহ কেন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

সালমান শাহ ভক্তদের উন্মাদনা নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

এক স্রষ্টায় বিশ্বাসীদের জন্য ‘বন্দে মাতরম’ পাঠ অস্বস্তিকর: শর্মিলা ঠাকুর