হোম > বিনোদন > চলচ্চিত্র

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

বিনোদন রিপোর্টার

প্রথমবারের মতো ঢাকাই সিনেমার গানে যুক্ত হলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তবে তিনি গানে কণ্ঠ দেবেন না, বরং গান লেখা ও সুর করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। তার লেখা ও সুর করা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

কবীর সুমন ও আসিফ আকবরের সংগীত-রসায়ন নতুন নয়। এর আগেও এই দুই শিল্পী একসঙ্গে বেশ কয়েকটি গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় চলচ্চিত্রের গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন।

পারিবারিক গল্প নিয়ে ‘ঝামেলা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন ইয়ামিন ইলান। যেখানে থাকছে ৬টি গান। এর মধ্যে ৩টি কবীর সুমনের লেখা ও সুর করা। সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন কবীর সুমন।

শুধু তাঁর লেখা ও সুর করা তিনটি গানেই নয়, সিনেমাটির সব গানেই কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর আগে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন আসিফ।

‘ঝামেলা’ সিনেমাটি নির্মিত হচ্ছে দিয়া প্রোডাকশনের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, সহ আরো অনেকে।

নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘এটি সম্পূর্ণ বাংলাদেশি সিনেমা। তামিল বা ভারতীয় আদলে বানানো নয়। গল্পটি মৌলিক ও পারিবারিক। ইতিমধ্যে দুই লটের শুটিং শেষ হয়েছে। ঢাকা ও গাজীপুরে শুটিং হচ্ছে।’

পরিচালক জানান, সিনেমাটি এ বছর কোনো এক ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন