হোম > বিনোদন > সংগীত

চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো ইতিহাস, মেঘদলের হাত ধরে নতুন সুরে ‘মুল্লুক’

বিনোদন রিপোর্টার

চা-বাগানের মেহনতি মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শতবর্ষের ইতিহাস এবার উঠে এলো আধুনিক সংগীতের আয়োজনে। কোক স্টুডিও বাংলার সিজন ৪-এর নতুন গান ‘মুল্লুক’-এ ফুটে উঠেছে চা-শিল্পীদের শিকড়ে ফেরার আকুতি, নিজের পরিচয় এবং আপন ঠিকানার সন্ধান।

ব্যান্ডদল ‘মেঘদল’-এর ভাবনায় তৈরি এই গানে মূল ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী ‘পিঞ্জরাকে পুষল ময়না’ পঙ্‌ক্তি ও সুরের ভেতরের আবেগ। শতবর্ষ আগের ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ ও চা-শিল্পীদের জীবনসংগ্রামকে উপজীব্য করে গানটির কথা ও সুর রচনা করেছেন শিবু কুমার শীল।

গানটিতে সুরের এক দারুণ মেলবন্ধন ঘটাতে সরাসরি কণ্ঠ দিয়েছেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তাঁদের সাথে মেঘদলের সমকালীন সংগীতিধারা এবং শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ যুক্ত হয়ে সৃষ্টি করেছে এক আবেগঘন পরিবেশ।

এর মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে আসা একটি সম্প্রদায়ের স্মৃতি, সংগ্রাম ও স্বপ্ন পেয়েছে সংগীতের নতুন ভাষা।

‘মুল্লুক’ এর গল্প শুধু একটি সম্প্রদায়ের ইতিহাসে সীমাবদ্ধ নয়। আপন মাটি ও ঘরে ফেরার আকাঙ্ক্ষা মানুষের এক চিরন্তন অনুভূতি। সেই অনুভূতিকে সামনে রেখে গানটি তাদের জন্যও উৎসর্গ করা, যারা প্রতিদিন নিরলস পরিশ্রম করে একটি ভালো আগামী দিনের স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন নিজের একটি দেশ, একটি ঠিকানা বা ঘরের, যেখানে সত্যিকার অর্থে ফিরে আসা যায়।

বাংলাদেশের সংগীত ও লোক ঐতিহ্যের ভেতরে ছড়িয়ে থাকা গল্পগুলোকে নতুন প্রজন্মের সামনে নতুনভাবে তুলে ধরার ধারাবাহিকতায় ‘মুল্লুক’ কোক স্টুডিও বাংলার আরেকটি প্রয়াস। লোকসংগীতের শিকড় ও সমকালীন সংগীতের প্রকাশভঙ্গির এই মেলবন্ধনে গানটি একদিকে যেমন চা-শিল্পীদের ইতিহাস ও সংগ্রামকে স্মরণ করে, অন্যদিকে তেমনি তুলে ধরে মানুষের চিরন্তন স্বপ্ন— নিজের কাঙ্ক্ষিত ঘরে ফেরার।

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মুল্লুক’ গানটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্‌ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলে শোনা যাচ্ছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

কওমি মাদরাসার সংবাদে তথ্য যাচাইয়ের আহ্বান

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নৌপথে অবাধ চলাচলে হুমকি সহ্য করা হবে না: মিসরের পররাষ্ট্রমন্ত্রী

অত্যাবশ্যকীয় ওষুধের নীতি পুনর্বহালের দাবি এবি পার্টির

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায় বন বিভাগের মামলা

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

ছয় মাসে সরকারের ব্যর্থতার পাল্লাই ভারী: খেলাফত মজলিস