হোম > বিনোদন > সংগীত

গানে গানে যুদ্ধ বন্ধের আহ্বান শিরোনামহীনের

বিনোদন রিপোর্টার

বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ব্যান্ড শিরোনামহীন প্রকাশ করেছে তাদের নতুন গান ‘যুদ্ধ’। এটি তাদের নবম অ্যালবামের প্রথম গান। শিরোনামহীনের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শোনা যাচ্ছে গানটি। জিয়াউর রহমান জিয়ার কথায় গানটির সুর করেছেন জিয়াউর রহমান ও কাজী আহমেদ শাফিন।

‘পৃথিবীর সব মিসাইল ফড়িং হয়ে উড়ে যাক, ড্রোন থেকে বোমার পরিবর্তে ঝরে পড়ুক ফুল, গ্রেনেডের মুখে ফুটুক রক্তগোলাপ, পৃথিবীর সব সংঘাত বদলে যাক শান্তিতে’ এমন কথার গানে যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছে দলটি।

গানটি নিয়ে ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া বলেছেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, সহিংসতায় প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও সংঘাতপূর্ণ বছরগুলোর একটি। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমাদের গানে সেই বার্তায় তুলে ধরেছি। শিরোনামহীনের এই গানের ভিডিওচিত্রটি নির্মিত হয়েছে এআই ব্যবহার করে। সেখানেও ফুটে উঠেছে যুদ্ধক্ষেত্রের চিত্র। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় তিন দশক ধরে দর্শক ও শ্রোতাদের জনপ্রিয় গান উপহার দিয়ে আসছে ‘শিরোনামহীন’।

২০০৪ সালে প্রকাশ হয় ‘শিরোনামহীনের’ প্রথম অ্যালবাম ‘জাহাজী’। এই অ্যালবাম দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পায় ব্যান্ডটি। ‘হাসিমুখ’ ও ‘জাহাজী’ গান দুটি বেশ আলোচিত হয়। এ পর্যন্ত আটটি পূর্ণাঙ্গ অ্যালবাম, একাধিক একক গান ও মৌলিক চলচ্চিত্র সংগীত প্রকাশ করেছে ‘শিরোনামহীন’। সর্বশেষ প্রকাশ হয় তাদের অ্যালবাম ‘বাতিঘর’।

‘শিরোনামহীনের’ লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু। ব্যান্ডটি নবম স্টুডিও অ্যালবামের কাজও এগিয়ে নিচ্ছে। অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। বেশ কিছু গান নিয়েই তৈরি হবে অ্যালবামটি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপ সফরের পরিকল্পনাও রয়েছে তাদের।

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু