হোম > বিনোদন > সংগীত

আইয়ুব বাচ্চুর ‘ময়না’ গাইলেন শাহ্ হামজা

বিনোদন রিপোর্টার

প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্নেহধন্য ছিলেন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। এবির অনুপ্রেরণায় সংগীতে আসেন তিনি। এই কণ্ঠশিল্পী এবার তার প্রিয় শিল্পীর জনপ্রিয় গান ‘ময়না’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। প্রায় তিন যুগ আগে এবির (আইয়ুব বাচ্চু) কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠা ‘ময়না’ গানটির কথা লিখেছিলেন মিলন খান।

গানটির নতুন সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ, যেখানে আধুনিক সাউন্ডের সঙ্গে ক্লাসিক রক ঘরানার অনুভূতি বজায় রাখা হয়েছে। গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, শৈশব থেকে যে সুর, যে ফিল আর যে গিটার আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে সেই অনুপ্রেরণা থেকেই এই গানটি করেছি। যারা এবির গান শুনে বড় হয়েছে, এই গানটি তাদের জন্য আমার ভালোবাসার উপহার। শাহ্ হামজা নব্বই দশকে ব্যান্ড সংগীতের মাধ্যমে তার যাত্রা শুরু করেন এবং ১৯৯৫ সালে ‘ডোরিয়ান’ ব্যান্ড গঠন করেন।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে তিনি জ্যাজ মিউজিকোলজি ও মিউজিক ইলেকট্রনিক টেকনোলজিতে উচ্চশিক্ষা অর্জন করেন। তার দুটি একক, একটি ব্যান্ড এবং একটি মিশ্র অ্যালবামসহ মোট ৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হলো ‘নীরব বেদনা’ ‘যে কথা বলা হয়নি’, ‘এক আমি’ এবং ‘ভদ্রবেশী পাগল’। ইউটিউবের যুগে এসেও নিয়মিত গান প্রকাশ করছেন শাহ্ হামজা। ইতোমধ্যেই তার কণ্ঠে ‘ভেজা চোখ’ গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান