হোম > বিনোদন > সংগীত

মৌয়ের জন্মদিনে তার বাবার গান উপহার দিলেন বিপ্লব

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের নৃত্য, অভিনয় ও মডেলিং অঙ্গনের নন্দিত শিল্পী সাদিয়া ইসলাম মৌ। গতকাল, ২১ জুন ছিল তার জন্মদিন। একইদিনে এবার উদযাপিত হয়েছে বাবা দিবস। দুই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী ও আবেগঘন মিউজিক ভিডিও নির্মাণ করেছে বিশ্বরঙ।

এতে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে সাদিয়া ইসলাম মৌয়ের প্রয়াত বাবা, প্রখ্যাত সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া একটি জনপ্রিয় গান।

গানটির মূল গীতিকার ছিলেন নঈম দোহার এবং সুরকার নওয়ার পারভেজ। প্রথমবার গানটি কণ্ঠে ধারণ করেছিলেন মৌ-এর বাবা সাইফুল ইসলাম। সেই গানকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে আবারও উপস্থাপন করা হয়েছে, যার সংগীতায়োজনে ছিলেন রাজন সাহা।

এই প্রজেক্টের সবচেয়ে বিশেষ দিক হলো সাদিয়া ইসলাম মৌ-এর নিজের কণ্ঠে কবিতা পাঠ। নৃত্য, অভিনয় ও মডেলিংয়ে সফল এই তারকার কবিতা পাঠ পুরো কাজটিকে দিয়েছে এক ভিন্নমাত্রিক আবেগ ও গভীরতা।

বিপ্লব সাহা বলেন, ‘সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম। তার জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় আমি চেয়েছি এমন একটি উপহার দিতে। আশা করছি এটি তার হৃদয়কে ছুঁয়ে যাবে। প্রয়াত সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।’ তিনি আরও জানান, মিউজিক ভিডিওতে মৌ-এর কবিতা পাঠ এই কাজকে আরও অর্থবহ ও স্মরণীয় করেছে।

ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনায় ছিলেন তুষার। আয়োজকদের প্রত্যাশা- এই বিশেষ মিউজিক ভিডিও শুধু একটি গান নয়, বরং একজন কন্যার তার বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধার এক আবেগঘন শিল্পিত প্রকাশ, যা দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে।

মধ্যস্থতার চেষ্টায় তেহরানে কাতার প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!