হোম > বিনোদন > সংগীত

বাবা দিবসে দোলার ‘বাবার ছায়া’

বিনোদন রিপোর্টার

বিশ্ব বাবা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্রকাশ হলো কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এটি শিল্পী দোলার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে প্রকাশ হয়েছে।
বাবাকে হারানোর দুই বছর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি তৈরি করেছেন দোলা। গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করে দোলা বলেন, ‘বাবা হারানোর পর তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে বাবার অনেক স্মৃতি নিয়ে কথা বলতাম। একপর্যায়ে উনাকে বাবাকে নিয়ে একটি গান লেখার অনুরোধ করি। প্রথমে তিনি বিষয়টিকে কঠিন বললেও, আমার ও আমার বাবার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে পরদিনই চমৎকার এই লিরিকটি পাঠান। গানটি মূলত আমার জীবনের এক প্রামাণ্য চিত্র।’
দোলা আরো জানান, যাদের বাবা বেঁচে আছেন, তাদের জন্য এই মিউজিক ভিডিওর শেষে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাবার সঙ্গে তার শেষ ফোনালাপের অডিওটিও স্মৃতি হিসেবে যুক্ত করা হয়েছে ভিডিওতে।
গানটি প্রসঙ্গে সুরকার কিশোর দাস বলেন, ‘বাবাকে নিয়ে গানটির কথাগুলো ভীষণ সুন্দর। দোলা তার সর্বোচ্চ দিয়ে গেয়েছে। কথার সঙ্গে মিলিয়ে একটি হৃদয়স্পর্শী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আশা করি, যারা বাবা হারিয়েছেন, গানটি তাদের মন ছুঁয়ে যাবে।’
গীতিকার তারেক আনন্দ জানান, বাবা হারানো সন্তানদের ভেতরের শূন্যতা আর আবেগ জড়ানো ভালোবাসা প্রকাশের চেষ্টা থেকেই গানটি লেখা।

ঝিনাইদহে বাসের চাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

মেহেরপুরে সাবেক স্ত্রীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন করল স্বামী

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

কোনো মাজার ধ্বংস করা হলে আমরা বসে থাকব না: প্রতিমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না

এমপি সরওয়ারের ভাইদের দাপটে অচল বরিশালের বাস-টেম্পো স্ট্যান্ড

টেকনাফে গোলাবারুদসহ বিদেশি রাইফেল উদ্ধার