হোম > বিনোদন > সংগীত

ভালোবাসা দিবসে প্রতীকের নতুন গান

বিনোদন রিপোর্টার

বাবার আদর্শকেই বুকে লালন করে মিডিয়াতে একজন সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। বিগত দেড় বছর যাবৎ স্ত্রী মৌসুমী ও একমাত্র কন্যা প্রীতিকা হাসানকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। কিছুদিন আগেই অষ্ট্রেলিয়ার সিডনী, মেলবোর্ন, পার্থ, এডিলেট ও ব্রিজবেনে ছোট ভাই এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে স্টেজ শোতে গানে গানে মুগ্ধ করেছেন প্রতীক হাসান।

এরইমধ্যে প্রতীক হাসান গতকাল জানালেন নতুন দুটি গান তিনি তার শ্রোতা ভক্তদের উপহার দিতে যাচ্ছেন। দুটি গানের একটি প্রকাশ পাবে আজ ভালোবাসা দিবসে। আরেকটি প্রকাশ পাবে আগামী রোজার ঈদে।

দুটি গানেরই মিউজিক ভিডিওর শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে। প্রতীক হাসান বলেন, ‘বেশকিছুদিন হলো নতুন গান প্রকাশ হচ্ছে না। সেই ভাবনা থেকেই মূলত আমার ভক্ত শ্রোতাদের জন্য আগামী ভালোবাসা দিবসে প্রকাশ করতে যাচ্ছি নতুন গান। এরপর আবার ঈদে। যুক্তরাষ্ট্রেরই একটি মেধাবী টিম আমার মিউজিক ভিডিও নির্মাণ করবে। যে মিউজিক ভিডিও নিয়ে আমি ভীষণ আশাবাদী। যেহেতু দুটি গানই আমার লেখা ও সুর করা, তাই আমার গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনের উপর গবেষণা করেই গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। বলা যেতে পারে দুটি গানই হবে ২০২৬ সালের ধামাকা। বাকিটা আসলে শ্রোতা দর্শকের উপর নির্ভর করছে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে এটা ভীষণ সত্যি, প্রতি মুহূর্তেই দেশকে মিস করি, দেশের মানুষকে মিস করি। দেশের জীবন যাপনও মিস করি। সবাই ভালো থাকুক এটাই চাই।’

প্রতীক হাসানের প্রকাশিত সর্বশেষ একক গান ছিলো। ‘প্রেমে দিওয়ানা’। নতুন দুটি গান মিউজিক ভিডিও’সহ প্রকাশ পাবে ‘প্রতীক হাসান’ ইউটিউব চ্যানেলে।

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট

লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’-এ সাদিয়া ইসলাম মৌ

যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

নজরুল সংগীত দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

প্লেব্যাকে এস আই শহীদ

দ্বৈত গানে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস

প্রকাশ্যে রুনা লায়লা-বাপ্পার প্রথম বাংলা গজল

কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’-এ গাইলেন আসিফ-রুবায়েত

‘পুলিশ সপ্তাহ ২০২৬’এ ফেরদৌস আরা, মনির খান, দিঠি