হোম > বিনোদন > সংগীত

প্রকাশ্যে লিজার নতুন গান

বিনোদন রিপোর্টার

ঈদকে সামনে রেখে সবসময়ই শিল্পীদের চেষ্টা থাকে নতুন মৌলিক গান প্রকাশ করার। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন মৌলিক গান ‘ভালোবাসা কেন যে এমন হয়’।

গানটি লিখেছেন সহদেব সাহা। সুর করেছেন বেলাল খান। গানটিতে লিজার সহশিল্পীও তিনি। গানটির ভিডিও নির্মাতা আদর মির্জা ও এটি প্রযোজনা করেছেন রাজ বিশ্বাস শংকর। এটি মূলত ‘প্রিয়জন’ নাটকের একটি গান। আলাদাভাবে গানটি গত ৪ মার্চ ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘গানের কথাতো খুব সুন্দর। এর আগেও আমার সঙ্গে বেলাল ভাইয়ের গাওয়া পাখি গানটি শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিলো। এই গানটি নিয়েও প্রত্যাশা আছে। পাখি এক ঘরানার গান আর ভালোবাসা কেন যে এমন হয় আরেক ঘরানার গান। দুইটা দুই রকমের সুরের গান। এরইমধ্যে গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি যদিও এটি নাটকের গান। তারপরও এই গানটির জন্য আলাদা মিউজিক ভিডিও করা হয়েছে। আমরা শিল্পীরাও যেখানে আছি। ধন্যবাদ এই গানের গীতিকার, সুরকার, প্রযোজক ও নির্মাতাকে অনেক কষ্ট করে শ্রম দিয়ে একটি ভালো গান শ্রোতা দর্শককে উপহার দেবার জন্য।’

এদিকে আগামী ঈদে বিটিভি, চ্যানেল আই, এটিএন নিউজ’সহ আরো বেশকিছু চ্যানেলে গান গাইতে দেখা যাবে লিজাকে। আর ঈদের পরপরই যথারীতি স্টেজ শো নিয়েও ব্যস্ততা শুরু হবে বলেও জানালেন লিজা।

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না