হোম > বিনোদন > সংগীত

দ্বৈত গানে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস

বিনোদন রিপোর্টার

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। বিগত প্রায় পাঁচ যুগ ধরে বাংলা গানের ভান্ডারে যুক্ত হয়েছে সাবিনা ইয়াসমিনের গাওয়া অজস্র কালজয়ী গান, যা আজও শ্রোতার মুখে মুখে ফেরে। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন বরেণ্য এই সংগীতশিল্পী। সঙ্গে গাইলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী মোমিন বিশ্বাস।

‘না বলা গল্প’ শিরোনামে ইঞ্জিনিয়ার সামছুল আলমের কথায় গানটিতে সুরারোপ করেছেন বরেণ্য সুরকার রাজেশ ঘোষ। এ বিষয়ে জানতে চাওয়া হলে সাবিনা ইয়াসমিন জানান, ‘মোমিন আমার ভীষণ স্নেহ আর আদরের সন্তানতুল্য শিল্পী। ইতঃপূর্বেও মোমিনের সঙ্গে বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। মোমিন যখন এই গানের কথা এবং সুর আমাকে শোনাল, তখন এতটাই পছন্দ হলো যে, এক বাক্যেই গাইতে রাজি হয়ে গেলাম। রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরকার। এই গানেও রাজেশ তার মেধার স্বাক্ষর রেখেছে। গানটি ভীষণ মেলোডি-নির্ভর। আশা করতে পারি এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

সুরকার ও সংগীত পরিচালক রাজেশ ঘোষ জানান, ‘সাবিনা ইয়াসমিন আমাদের প্রাণের শিল্পী। তার মতো এমন একজন দিকপাল শিল্পীর সঙ্গে কাজ করতে পারার আনন্দই অন্যরকম। মোমিনও ভীষণ ভালো একজন শিল্পী। দুজনেই অপূর্ব গেয়েছেন। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

মোমিন বিশ্বাস বলেন, ‘কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে যতবারই গান গাওয়ার সৌভাগ্য হয়েছে, ততবারই ঘোরের মধ্যে কেটেছে। এখনো তেমনই কাজ করছে। তিনি আমাদের দেশের সম্পদ। বাংলা গানকে তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন, আমরা শ্রোতা হিসেবেই তার কাছে চিরঋণী। তার সঙ্গে গান গাইতে পারা শিল্পীজীবনের সেরা অর্জন। আশা করি গানটি শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’ জানা গেছে, খুব শিগগির গানটি মুক্তি পাবে।

নির্বাচনের আগে জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, এগিয়ে আইজেনকট-বেনেট

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’