হোম > বিনোদন > সংগীত

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

বিনোদন রিপোর্টার

দেশের সংগীতাঙ্গনের অন্যতম শীর্ষ তারকা প্রীতম হাসান দীর্ঘ ছয়-সাত মাস পর আবারো দেশের কনসার্ট মঞ্চে ফিরছেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার জনপ্রিয়তা অসামান্য। তবে বরাবরই কাজ বেছে বেছে করার কারণে প্রীতমকে সরাসরি শোনার সুযোগ ভক্তদের জন্য কিছুটা বিরলই বলা চলে।

সর্বশেষ ছয়-সাত মাস ধরে আমেরিকা ও অস্ট্রেলিয়ায় দুটি লম্বা মিউজিক্যাল ট্যুর শেষ করে এবার দেশের শ্রোতাদের সামনে আসছেন এই শিল্পী। শনিবার (২৯ আগস্ট) ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ আয়োজিত ‘মনসুন বিটস’ কনসার্টে গাইবেন তিনি। বর্ষার আবহ উদযাপন করতে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করছে এনভিরো ইভেন্টস।

এতে প্রীতম হাসান ছাড়াও থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, ‘অড সিগনেচার’ ও ‘রেনেসাঁ’। এছাড়া একক পরিবেশনায় আরো থাকবেন ডিজে শিমার ও শিবু।

এতে গান ছাড়াও বর্ষা উদযাপনের নানা অনুষঙ্গ থাকবে। আয়োজনটির টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইতে। প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা। ‘মনসুন বিটস’ উৎসবের খবরটি নিজের ফেসবুকেও জানিয়েছেন প্রীতম। ভক্তদের আহ্বান করেছেন টিকিট সংগ্রহের জন্য।

প্রসঙ্গত, প্রীতমের সর্বশেষ গান প্রকাশিত হয়েছে এপ্রিলে। ‘সেকেন্ড নায়ক’ শিরোনামের গানটিতে মালাইকা চৌধুরী ও মীর রাব্বির সঙ্গে অভিনয়ও করেছেন তিনি। নির্মাণে নুহাশ হুমায়ূন।

পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি

রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে বদলি

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

গোপালগঞ্জে দুই মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

উচ্চশিক্ষার সনদ পেলেই প্রকৃত শিক্ষা হয় না: চট্টগ্রামের ডিসি

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

বিএনপির সংরক্ষিত নারী এপিদের বিরোধীদলের আসনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া অসাংবিধানিক

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক