হোম > বিনোদন > সংগীত

আবারো একসঙ্গে গাইলেন রাজীব ও লিজা

বিনোদন রিপোর্টার

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মধ্য দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা করেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বিভিন্ন বিশেষ দিবসের গান, সিনেমার প্লে-ব্যাক এবং স্টেজ শোতে নিয়মিত গান করে আসছেন। একই রিয়ালিটি শো থেকে উঠে আসা শিল্পী রাজীবের সঙ্গে তার দীর্ঘদিনের সংগীত-জুটি বাংলাদেশের শ্রোতামহলে বেশ পরিচিত।

সেই ধারাবাহিকতায় এবার তারা দুজন মিলে কণ্ঠ দিয়েছেন ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’-এর থিম সংয়ে। ২ জুলাই রাজধানীর রামপুরায় সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানের কথা লিখেছেন দীপক কুমার সাহা, আর সুর করেছেন ফোয়াদ নাসের বাবু নিজেই। গানের কথায় নতুন প্রজন্মকে স্বাগত জানানো ও নিরাপদ সেবার বার্তা তুলে ধরা হয়েছে।

সুরকার ফোয়াদ নাসের বাবু জানান, রাজীব ও লিজা দুজনই তার সুরে আগেও গান করেছেন এবং এবারের গানটিও তারা চমৎকারভাবে গেয়েছেন। গান প্রসঙ্গে লিজা বলেন, ‘যেহেতু এটা বিশেষ দিবসকে উপলক্ষ করে গানটি তৈরি হয়েছে, তাই গানের কথা ও সুরের একটা চমৎকার যোগসূত্র তৈরির চেষ্টা করেছেন বাবু স্যার। আমার কাছে গানের সুরটা ভীষণ ভালো লেগেছে। রাজীব ভাই তো গায়ক হিসেবে দারুণ। তার সঙ্গে এর আগেও বহু গান গেয়েছি। নতুন গানটি নিয়েও আমি আশাবাদী।’

রাজীব ও লিজা জানান, বিশ্ব জনসংখ্যা দিবসে গানটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে রাজীব ও লিজা টুকটাক স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। গতকাল লিজা চট্টগ্রামে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছেন। রাজীব ৮ জুলাই একটি স্টেজ শোতে পারফর্ম করবেন।

সাড়া ফেলেছে বাবাকে নিয়ে আসিফ আলতাফের গান

লাইভ-অ্যাকশনে ফিরছে ‘মোয়ানা’, ‘মাউই’ হয়ে পর্দায় ডোয়াইন জনসন

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

মান্নান মোহাম্মদের কথা-সুরে ফোক স্টুডিওতে কাজল আরিফ

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

ইমরানের গান গাইলেন মালয়েশিয়ান শিল্পী

প্রকাশ পেল দিঠির কণ্ঠে ‘রবিঠাকুর’

মৌয়ের জন্মদিনে তার বাবার গান উপহার দিলেন বিপ্লব

বাবা দিবসে দোলার ‘বাবার ছায়া’

আজ ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’