হোম > বিনোদন > সংগীত

প্রকাশ পেলো বাপ্পা মজুমদারের নতুন গান

বিনোদন রিপোর্টার

বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশ পেয়েছে নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘কোথায় যেন’। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিনতি। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “পহেলা বৈশাখের আবহকে সামনে রেখে ‘কোথায় যেন’ গানটি তৈরি করা হয়েছে। আশা করছি গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”

গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খানকে। তাদের নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন রাজ ইসলাম। প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে, যেখানে শহরের পুরোনো আবহ ফুটে উঠেছে। স্মৃতি, অনুভূতি ও ভালোবাসার আবেগকে দৃশ্যায়নের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

গানে গিটার ও রিদমে ছিলেন বাপ্পা মজুমদার এবং বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং সম্পন্ন করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী। সম্পূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে। গানটি শোনা যাবে বিনতির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান