হোম > বিনোদন > সংগীত

মেয়ের কণ্ঠে বাবার গান

বিনোদন রিপোর্টার

সংগীতশিল্পী দিঠি আনোয়ার এবার হাজির হচ্ছেন তার বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গান নিয়ে। ‘না জাগলে গাছের ডালে হাজার পাখির ঝাঁক’ শিরোনামের গানটির সুর করেছেন সজল দাস, সংগীতায়োজনে ছিলেন অপু আমান। শিগগিরই দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই গান।

গানটি নিয়ে দিঠি বলেন, ‘বিবিসি বাংলার জরিপে আব্বুর লেখা সর্বকালের সেরা তিনটি গান স্থান পেয়েছিল। ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ এবং ‘একতারা তুই দেশের কথা বলরে আমায় বল।’ আব্বুর লেখা এই তিনটি গানের মধ্যে দুটি গান ‘একবার যেতে দে না’ এবং ‘একতারা তুই দেশের কথা’ আমি নিজেও অনেক অনুষ্ঠানে গেয়েছি। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই গানগুলোও বেঁচে থাকবে। এসব দেশের গান ছাড়াও আব্বুর লেখা আরো বহু গান আছে যেসব গানের মাঝে শ্রোতারা এই দেশকে, এই দেশের মানুষকে, দেশের সংস্কৃতিকে খুঁজে পায়। এসব গানের মধ্যে দেশের এই গানটি প্রকাশ পাচ্ছে আমার কণ্ঠে। আমি খুব আশাবাদী এই গানটি নিয়ে।’

সংগীত জীবনের ৩৩ বছর পার করছেন দিঠি। তার গানের হাতেখড়ি হয়েছিল আট বছর বয়সে। শুরুতেই ওস্তাদ ইয়াসিন হোসেন খানের কাছে গানে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। সে সময় গাজী মাজহারুল আনোয়ারের সিনেমার জন্য প্রচুর গান লিখেছিলেন। ১৯৯৩ সালে সুযোগ আসে দিঠির গান গাওয়ার।

তিনি তখন রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে পড়ার সময়ে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ সিনেমাতে প্লেব্যাক করেন দিঠি আনোয়ার। সত্য সাহার সুর-সংগীতে দিঠির গাওয়া এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। গানটিতে দিঠির সহশিল্পী ছিলেন পলাশ। সেই থেকে গানের ভুবনে পথচলা, এখনো নিয়মিত গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

আবারো একসঙ্গে গাইলেন রাজীব ও লিজা

সাড়া ফেলেছে বাবাকে নিয়ে আসিফ আলতাফের গান

লাইভ-অ্যাকশনে ফিরছে ‘মোয়ানা’, ‘মাউই’ হয়ে পর্দায় ডোয়াইন জনসন

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

মান্নান মোহাম্মদের কথা-সুরে ফোক স্টুডিওতে কাজল আরিফ

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

ইমরানের গান গাইলেন মালয়েশিয়ান শিল্পী

প্রকাশ পেল দিঠির কণ্ঠে ‘রবিঠাকুর’

মৌয়ের জন্মদিনে তার বাবার গান উপহার দিলেন বিপ্লব

বাবা দিবসে দোলার ‘বাবার ছায়া’