হোম > বিনোদন > সংগীত

মনির খানের ‘মন ভালো নাই’

বিনোদন রিপোর্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী কিছুদিন পর পর নতুন নতুন মৌলিক গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ‘মন ভালো নাই’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করলেন। গানটি লিখেছেন আহসান কবির, সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। গানটি এরই মধ্যে ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’-এ প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘খুব প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যখন চলে যায়, আর ফিরে আসে না। সেই না ফিরে আসায় একজন মানুষের মনের যে কষ্ট তাই এই গানে ফুটে উঠেছে। প্রিয় মানুষ চলে গেলে আর ফিরে না এলে সত্যিই মন ভালো থাকে না। গানটির কথা যেমন সুন্দর সুরটাও চমৎকার। সত্যি বলতে কী এখনতো গান শুধু প্রকাশের জন্যই প্রকাশ করি না, গান যেন শ্রোতা-দর্শকের ভালো লাগে সেই ভাবনা মাথায় রেখেই গান করি। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’

এদিকে কিছুদিন আগে দুবাইতে একটি স্টেজ শোতে পারফর্ম করে এলেন মনির খান। উল্লেখ্য, ২০০১ সালে ‘প্রেমের তাজমহল’, ২০০২ সালে ‘লাল দরিয়া’ ও ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ সিনেমাতে প্লে-ব্যাক করার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শ্রেষ্ঠ গায়ক হিসেবে। ১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।

১৯৯১ সালের ৫ সেপ্টেম্বর এখান থেকে এন.ও.সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশকিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরো অনেকে। তিনি যখন যার মধ্যে ভালোকিছু পেয়েছেন সেগুলো নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করেছেন। ১৯৯৬ সালে বিউটি কর্নার থেকে তার ১২টি গানের প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ বের হয়। অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পায়। অ্যালবামটি জনপ্রিয়তা পাবার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এরপর মনির খান আর থেমে থাকেননি। তিনি একের পর গানের অ্যালবাম বের করেছেন এবং প্রতিটি অ্যালবামে সফলতা পেয়েছেন।

ছোটবেলা থেকেই আমার ধ্যান-জ্ঞান গান : সাব্বির জামান

‘জান পাখিরে প্রাণ পাখিরে’ নিয়ে টুশি

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির গান

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

মেয়ের কণ্ঠে বাবার গান

আবারো একসঙ্গে গাইলেন রাজীব ও লিজা

সাড়া ফেলেছে বাবাকে নিয়ে আসিফ আলতাফের গান

লাইভ-অ্যাকশনে ফিরছে ‘মোয়ানা’, ‘মাউই’ হয়ে পর্দায় ডোয়াইন জনসন

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

মান্নান মোহাম্মদের কথা-সুরে ফোক স্টুডিওতে কাজল আরিফ