হোম > বিনোদন > সংগীত

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

বিনোদন রিপোর্টার

বাংলা গানের সুরসমরাজ্ঞী ও কোকিলকণ্ঠি খ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই পরিবেশন করতে যাচ্ছে বিশেষ আলাপচারিতামূলক অনুষ্ঠান ‘শুধু গান গেয়ে পরিচয়’।

চলচ্চিত্রের প্লেব্যাকে দীর্ঘ পথচলায় হাজার হাজার কালজয়ী গান উপহার দিয়েছেন এই মিষ্টি গায়িকা। মিষ্টি কণ্ঠের জাদুতে তিনি জয় করেছেন কয়েক প্রজন্মের শ্রোতাহৃদয়। আশির দশকে বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী থেকে শুরু করে বর্তমান সময়ের অপু বিশ্বাস কিংবা শবনম বুবলী—বহু গুণী অভিনেত্রীর লিপে গীত হয়েছে তাঁর কালজয়ী গানগুলো।

সঙ্গীতজীবনের এই দীর্ঘ ও বর্ণাঢ্য জার্নি, কীভাবে তিনি হয়ে উঠলেন আজকের সাবিনা ইয়াসমিন, তাঁর শৈশব এবং বাবা-মায়ের স্মৃতিময় নানা গল্প উঠে এসেছে এই বিশেষ অনুষ্ঠানে। সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঞ্চালনায় ‘শুধু গান গেয়ে পরিচয়’ শীর্ষক এই বিশেষ আলাপচারিতায় নিজের জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেছেন শিল্পী নিজে।

আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১০:২০ মিনিটে এবং ৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ০৫:৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ অনুষ্ঠানটি।

ফোনে কথা বলছিলেন নিপুন, স্পিকার বললেন লবিতে গিয়ে কথা শেষ করে আসুন

আরও এক দফা কমাল স্বর্ণের দাম, ভরিপ্রতি দর কত?

সাংবাদিক কাজিম রেজার ইন্তেকাল

সময়-নীতি মানছেন না সিলেটের ওসমানী মেডিকেলের চিকিৎসকরা

শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: এমপি সিরাজ

লাশ উদ্ধার থেকে ত্রাণ পৌঁছানো—নেপালের দুর্গম পাহাড়ে ‘ত্রাতা’ ড্রোন

তামিমকে পেছনে ফেলে নতুন উচ্চতায় হৃদয়

সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, প্রশ্ন হান্নান মাসউদের

কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু