হোম > শিক্ষা > ক্যাম্পাস

কড়া নিরাপত্তায় ব্যালট বাক্স আনা হলো গণনার জন্য

রাকসু নির্বাচন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মোট ১৭টি কেন্দ্রের ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হয়েছে গণনার জন্য।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো মিলনায়তনে পৌঁছে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, ব্যালট বাক্স পরিবহনের সময় পুলিশের পাশাপাশি র‍্যাব, সিআরটি, বিএনসিসি ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্র থেকে তারা নিরাপত্তা নিশ্চিত করে ব্যালট বাক্সগুলো ভোট গণনাকেন্দ্রে নিয়ে আসেন। পুরো প্রক্রিয়ায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকেই। এছাড়াও জায়ান্ট স্ক্রিনে ভোট গণনা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হয়েছে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলের ভোট গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সব মিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৯টি অ্যাকাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

কঠোর পরিশ্রমে বদলে গেল তানজিনার জীবন

গাজার নারীরা : যুদ্ধ, সত্য এবং মানবতার সাক্ষ্য

নারীর বিকাশ, উন্নয়ন ও সম্ভাবনা

গর্ভাবস্থায় রোজা: স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনীয়তা

কানব্যথায় অবহেলা নয়

গলার সংক্রমণে হৃদরোগের ঝুঁকি

হাইপোগ্লাইসেমিয়ার প্রতিকার

সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

ইরান যুদ্ধে ৯৫ শতাংশ পারমাণবিক শক্তির পরামর্শ দিচ্ছে এআই

বসন্তের কিছু ফুল