হোম > শিক্ষা > ক্যাম্পাস

আগামীকাল থেকে জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হবে। বিতরণ কার্যক্রম চলবে সোমবার (১৭ নভেম্বর) পর্যন্ত।

বুধবার (১২ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হলে প্রার্থীদের সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয়ে আসতে হবে। কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। আজ (১২ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ ও ১৮ নভেম্বর। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর, এরপর ২৪ থেকে ২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। প্রার্থীদের ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর সম্পন্ন হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশিত হবে। প্রার্থীরা ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন, এবং প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ভোট গণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

এসআর

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন

ইলেকট্রিক চুলা ব্যবহারে বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

কঠোর পরিশ্রমে বদলে গেল তানজিনার জীবন

গাজার নারীরা : যুদ্ধ, সত্য এবং মানবতার সাক্ষ্য

নারীর বিকাশ, উন্নয়ন ও সম্ভাবনা

গর্ভাবস্থায় রোজা: স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনীয়তা

কানব্যথায় অবহেলা নয়

গলার সংক্রমণে হৃদরোগের ঝুঁকি

হাইপোগ্লাইসেমিয়ার প্রতিকার

সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস