হোম > ফিচার

ব্র্যাকের মোবাইল জরিপ: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ৭০% মানুষের

৫৪৮৯ অংগ্রহণকারীর ৭৩ শতাংশ গ্রাম ও ২৭ ভাগ শহরের

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন ৭০ শতাংশ মানুষ।

এ বছরের জুলাইয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিআইজিডির (ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট) যৌথ জনমত জরিপে এই প্রত্যাশার কথা জানায় জনমতে অংশগ্রহণকারীরা।

সোমবার রাজধানীর আগারগাও জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে মিট দ্যা প্রেস আয়োজন করে ভয়েস ফর রিফর্ম-এর উদ্যোগে জরিপটি সম্পর্কে জানানো হয়।

জরিপটিতে ১৫ শতাংশ মানুষ নির্বাচন সুষ্ঠু হবে না বলে ভোট দেন। ১৪ শতাংশ জানি না বলে ভোট দেন। আর ১ শতাংশ কোনো মন্তব্য জানায়নি।

মোবাইলে ফোন করে জনমত গ্রহণের মাধ্যমে জরিপটি করা হয়।

জরিপে অংশগ্রহণ করে ৬৪টি জেলার ৫ হাজার ৪ শত ৮৯ জন মানুষ। জরিপে অংশগ্রহণ করে আঠারো বছরের বেশি বয়সী মানুষ। যাদের ৭৩ শতাংশ গ্রামের এবং ২৭ শতাংশ শহরে বসবাসকারী মানুষ। জরিপে অংশগ্রহণকারী নারী ও পুরুষের অনুপাত যথাক্রমে ৪৭ ও ৫৩ শতাংশ।

ভুল থেকে যেভাবে হয়েছিল ম্যাচ বা আধুনিক দেশলাইয়ের আবিষ্কার

এআই যুগে বদলে যাচ্ছে অনলাইন কাজের জগৎ

স্ট্রেসে বাড়তে পারে ব্রণ, একজিমা ও সোরিয়াসিস

সবখানে ঈদ, এখানে শুধু অপেক্ষা

ট্রায়াল রুম-হোটেলে গোপন ক্যামেরা থাকলে জানাবে ৩ অ্যাপ

আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড সিলগালার ঘোষণা

মুসলিমদের কাছে জমজমের পানি কেন এত গুরুত্বপূর্ণ?

কোরবানির পশু বাড়িতে আনার পর কি করবেন

স্কুলব্যাগের দুই বন্ধু

ঈদুল আজহা : খুশি আর শেখার উৎসব