হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা রেসিডেনসিয়ালে আন্তর্জাতিক টেক কার্নিভালের সমাপনী

স্টাফ রিপোর্টার

তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ডিআরএমসি আইটি ক্লাব প্রেজেন্টস্ ‘৮ম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভাল-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাহিদ শামীম রূপা।

তিনদিন ব্যাপী এ কার্নিভালে আইটি প্রজেক্ট ডিসপ্লে, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েবসাইট ডিসপ্লে, আইসিটি অলিম্পিয়াড, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন, টেক আর্টিকেল রাইটিং ইত্যাদি ইভেন্টে দেশের চার শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোঃ জাহেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও কার্নিভালের আহবায়ক আখতার জাহান ফেরদৌসী বানু, ডিআরএমসি আইটি ক্লাবের মডারেটর ও প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী, আমন্ত্রিত অতিথি, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা।

উন্নত সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং নবীনদের উদ্ভাবন ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই টেক কার্নিভালের আয়োজন বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। #

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাকবিভাগ কাজ করবে: আনাম

অ্যালগরিদম চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করে

প্রযুক্তির সহায়তায় কনটেন্ট নির্মাণ

এআই যুগে সত্য-মিথ্যা তথ্য শনাক্তের উপায়

রোজায় ফ্রিল্যান্সিং কাজের রুটিন

যে ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

রোজায় কতবার ব্লাড সুগার পরীক্ষা করবেন

ইফতারের কয়েক পদ

রোজা রেখে ইফতার হোক স্বাস্থ্যসম্মত