হোম > ফিচার > স্বাস্থ্য

হাসপাতালে অনলাইন টিকেটিং সেবা চালু

স্বাস্থ্য ডেস্ক

টিকিট কাটা ও ডাক্তার দেখাতে গিয়ে রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি এড়াতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে অনলাইন টিকেটিং সেবা চালু হয়েছে। রোগীরা বিএমইউর ওয়েবসাইটে bmu.ac.bd গিয়ে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করে টিকিট প্রিন্ট করে নির্দিষ্ট সময়ে চিকিৎসক দেখিয়ে পরামর্শ নিতে পারবেন।

যে কোনো দেশের স্বাস্থ্যব্যবস্থা সবসময় জনগণকেন্দ্রিক হয়। শিক্ষা ও গবেষণা দেশের মানুষের জন্যই হয়। এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে দেশের মানুষের জন্য। আমরা অনেকদিন থেকে ভাবছিলাম রোগীদের যেন দীর্ঘ অপেক্ষা করতে না হয়।

অনলাইন টিকেটিং সিস্টেম দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাবে। এই পদ্ধতিতে রোগীরা তাদের চাহিদামতো সময়ে চিকিৎসক দেখাতে পারবেন। সময়ের ব্যবধানে সবকিছু অনলাইন সিস্টেমে হবে।

হাসপাতালে অপেক্ষা করা লাগবে না। তবে এই কার্যক্রমে শুরুর দিকে কিছুটা সমস্যা হতে পারে। তা ওভারকাম করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিক, গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তারা ইতিবাচকভাবে তুলে ধরলে বিএমইউ এর এই প্রচেষ্টা অবশ্যই সাফল্য পাবে।

বাড়তে পারে স্মার্টফোন ও কম্পিউটারের দামও

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন

ইলেকট্রিক চুলা ব্যবহারে বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

কঠোর পরিশ্রমে বদলে গেল তানজিনার জীবন

গাজার নারীরা : যুদ্ধ, সত্য এবং মানবতার সাক্ষ্য

নারীর বিকাশ, উন্নয়ন ও সম্ভাবনা

গর্ভাবস্থায় রোজা: স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনীয়তা

কানব্যথায় অবহেলা নয়

গলার সংক্রমণে হৃদরোগের ঝুঁকি

হাইপোগ্লাইসেমিয়ার প্রতিকার