হোম > ফিচার

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

স্পোর্টস রিপোর্টার

গতকাল রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৫-এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

চলতি বছরের গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া সোমবার পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। তবে শেষ দিনে এসে সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হলো।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। এছাড়া এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।

ফিজিওথেরাপিস্টের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম এম-ট্যাবের

অন্ধত্বের ৮০ শতাংশের জন্য দায়ী ছানি, নতুন রোগী লক্ষাধিক

সোনালু গ্রীষ্মের সোনাঝরা সৌন্দর্য

প্রজাপতির বেড়ে ওঠা

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা

যেসব কারণে কমে যেতে পারে স্মৃতিশক্তি

বর্জ্য থেকে জ্বালানি

মহাকাশের বিস্ময় ‘রেড স্প্রাইটস’

রাস্তায় এআই ক্যামেরায় সাফল্য

সাইবার নিরাপত্তায় ফিনিক্স সামিট ২০২৬