হোম > শিক্ষা > ক্যাম্পাস

টিউশনের বাসার সিঁড়ির নিচ থেকে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, জবি

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওইখানে তার টিউশনের বাসা ছিল। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনা শোনামাত্রই আমি সেখানে রওনা দিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছেন।

বাড়তে পারে স্মার্টফোন ও কম্পিউটারের দামও

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন

ইলেকট্রিক চুলা ব্যবহারে বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

কঠোর পরিশ্রমে বদলে গেল তানজিনার জীবন

গাজার নারীরা : যুদ্ধ, সত্য এবং মানবতার সাক্ষ্য

নারীর বিকাশ, উন্নয়ন ও সম্ভাবনা

গর্ভাবস্থায় রোজা: স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনীয়তা

কানব্যথায় অবহেলা নয়

গলার সংক্রমণে হৃদরোগের ঝুঁকি

হাইপোগ্লাইসেমিয়ার প্রতিকার