হোম > ফিচার

ইতিহাস বিভাগ অ্যালামনাইয়ের ১৯তম পুনর্মিলনী ১২ ডিসেম্বর

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম দ্বিবার্ষিক পুনর্মিলনী আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার দিনব্যাপী এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, বিভাগটির প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের প্রাণের মিলনমেলায় পরিণত হবে এবারের পুনর্মিলনী।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অনুষ্ঠানমালায় থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং নাস্তা- মধ্যাহ্নভোজসহ বিভিন্ন আয়োজন।

পুনর্মিলনীকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে টিএসসি প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে সাজবে বলে আশা করা হচ্ছে।

এদিকে অনলাইনে এবং সরাসরি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

ডেঙ্গু প্রতিরোধসহ মাদারীপুরে পাঠকমেলার নানা কর্মসূচি

ইবিতে পাঠকমেলার সদস্য সংগ্রহ শুরু

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্ট ৮০ ভাগই চীনের

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই