হোম > শিক্ষা > ক্যাম্পাস

আনোয়ার-ইমনের নেতৃত্বে বেরোবি সাংবাদিক সমিতি

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. ইমন আলী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বেগম সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. ইলিয়াছ প্রামাণিক।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি দৈনিক সংবাদ পত্রিকার বেরোবি প্রতিনিধি মো. আবু সাঈদ, যুগ্ম সম্পাদক দৈনিক জনকণ্ঠ পত্রিকার মো. কামরুজ্জামান পুলক, দফতর ও প্রচার সম্পাদক দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার মো. আবুল খায়ের জায়ীদ, কোষাধ্যক্ষ ক্যাম্পাস বাংলা অনলাইন পোর্টালের আল আমিন সাদিক ছায়েম।

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার মো. সাজ্জাদুর রহমান, অ্যাডুকেশন টাইমসের প্রতিনিধি মো. আজিজুর রহমান ও বাংলাভিশনের ক্যাম্পাস প্রতিনিধি মো. শরীফুল ইসলাম।

আট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা

জবির অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবি উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ওবায়দুল ইসলাম

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান

আনন্দ, স্মৃতি ও সম্প্রীতির মেলবন্ধন

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার