হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। ‘বি’ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা।‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হবে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়াই করবেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এদিন বিকেল ৪টায় জনসংযোগ দপ্তর আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলা হয়েছে তারা যেন সংশ্লিষ্ট পরীক্ষার তিন দিন আগে থেকে অনলাইনে প্রদত্ত দুই পৃষ্ঠার প্রবেশপত্র ডাউনলোড করে A4 মাপের কাগজে রঙিন প্রিন্ট করে নেয়। প্রবেশপত্রের দুই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠা পরীক্ষার্থীর কপি (Candidate Copy) ও অন্য পৃষ্ঠা বিশ্ববিদ্যালয়ের কপি (University Copy)। উল্লেখ্য যে, পরীক্ষার সময় এই দুই পৃষ্ঠার প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে রাখতে হবে। প্রবেশপত্রের গায়ে উল্লেখিত নির্দেশনাবলি পূর্বেই ভালোভাবে লক্ষ্য করে সেগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের