হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তির আবেদন শুরু

স্টাফ রিপোর্টার

‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫’এর জন্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির নিয়মাবলি অনুসরণ করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদদের আত্মত্যাগকে চিরভাস্বর করে রাখতে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ১ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের হাতে ২০২৪ সালের এই শিক্ষাবৃত্তি তুলে দেয়ার মাধ্যমে ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন।

এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে। এতে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), প্রিলি টু মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। শিক্ষাবৃত্তির জন্য মূলত দুটি ক্যাটাগরির (১. বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিক্ষার্থী এবং ২. আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত, কিন্তু মেধাবী শিক্ষার্থীরা) শিক্ষার্থীরা বিবেচিত হবেন।

যে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, তারা হলেন: স্নাতক (পাস): ২য় বর্ষ (২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ) এবং ৩য় বর্ষ (২০২০-২১ শিক্ষাবর্ষ)। স্নাতক (সম্মান): ২য় বর্ষ (২০২২-২৩ শিক্ষাবর্ষ), ৩য় বর্ষ (২০২১-২২ শিক্ষাবর্ষ) এবং ৪র্থ বর্ষ (২০২০-২১ শিক্ষাবর্ষ, ৩য় বর্ষের ফলাফলের ভিত্তিতে)। মাস্টার্স প্রিলিমিনারি: ২০২০-২১ শিক্ষাবর্ষ। স্নাতকোত্তর: ২০২২-২৩ শিক্ষাবর্ষ (অনার্সের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে)।

আবেদনের প্রক্রিয়াটি কলেজের মাধ্যমে সম্পন্ন হবে। শিক্ষার্থীদের National University College Portal (http://collegeportal.nu.ac.bd)-এ প্রবেশ করে College Login করার পর “শিক্ষাবৃত্তি তথ্যছক” লিংকে ক্লিক করে নিজেদের তথ্য পূরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই শিক্ষাবৃত্তি শুধু শহিদদের প্রতি সম্মান প্রদর্শনেরই একটি মাধ্যম নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জবির অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবি উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ওবায়দুল ইসলাম

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান

আনন্দ, স্মৃতি ও সম্প্রীতির মেলবন্ধন

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার